1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা দিয়েই জিততে হবে, প্রধানমন্ত্রীর বার্তা কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার টেকনাফে বাড়িতে ঢুকে কৃষককে অস্ত্রের মুখে অপহরণ ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা সৌদিতে আটক এবার ৪ বাংলাদেশি ও ভারতীয়

‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১০/২০২৬ ৩:০১ পিএম

‎ঈদগাঁও -ঈদগড় সড়কে সোমবার সংঘটিত দফায় দফায় গণ ডাকাতির ঘটনায় মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের স্বীকারোক্তি মতে লুন্ঠিত মালামাল ও বিভিন্ন রকমের অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।

‎মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়া পাড়ার ছাবের আহমদ প্রকাশ ডাকাত ছাবেরের স্ত্রী উম্মে হাফসা(৩৭) এবং তার পুত্র দোকান কর্মচারী মোঃ: ফারুক (১৯)।

‎ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে জানান, তিনি ডাকাতি সংক্রান্ত আটকের ঘটনায় ব্যস্ত থাকায় বিস্তারিত পরে জানাবেন বলেন।
‎
‎এদিকে স্থানীয় লোকজনের দাবি, আটক উম্মে হাফসার স্বামী ছাবের আহমদ একজন পেশাদার ডাকাত। তবে তার পুত্র দোকানের কর্মচারী। বয়সে সে কিশোর।
‎স্বজনদের দাবি , স্ত্রী এবং সন্তানরা ছাবের কে ডাকাতির পথ থেকে ফিরিয়ে আনতে অনবরত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ও নিরীহ কেউ যেনো হয়রানী না হয় সেজন্যে প্রশাসনের প্রতি আহবান জানান।
‎
‎সোমবার ঈদগাঁও-ঈদগড় সড়কে সকাল ও বিকালে দুই দফা সংঘটিত গণডাকাতির ঘটনায় অর্ধশতাধিক যাত্রীর কাছ থেকে সশস্ত্র ডাকাতদল সর্বস্ব লুটে নেয়। ঘটনার পর থেকে ডাকাত শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে পুলিশ। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com