1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেফতার বিএনপি নেতাকে হামলার ঘটনায় রোহিঙ্গাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা ভোররাতে একটি-দুটি গাড়িতে আগুন দিলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আ.লীগ নেতা ইকবাল গ্রেফতার চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর জামিন চাইতে গিয়ে কারাগারে টেকনাফ উপজেলা আ.লীগ সভাপতি

হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৬ ৩:২৫ পিএম

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বললেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে আপিল করেননি ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা। তাই এই স্বৈরশাসক দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

চিফ প্রসিকিউটর জানান, দণ্ডিত পলাতক হওয়ায় হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই।

আমিনুল ইসলাম ব্যাখ্যা করেন, ‘আর্টিকেল ৭ অনুযায়ী, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো মোরাল কার্টিটিউডের কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে বা রিভোক করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল কার্টিটিউড বলা হয়। এইযে নৈতিক স্খলনজনিত অপরাধ, তাই সঙ্গত কারণেই তার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার।

চিফ প্রসিকিউটর বলেন, পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি ও ই ধারাগুলো অনুযায়ী, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত তাই পাসপোর্ট কর্তৃপক্ষের আর কোনো এখতিয়ার নেই, দণ্ডিত ব্যক্তিতে পাসপোর্ট ইস্যু করার।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com