1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেফতার বিএনপি নেতাকে হামলার ঘটনায় রোহিঙ্গাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা ভোররাতে একটি-দুটি গাড়িতে আগুন দিলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আ.লীগ নেতা ইকবাল গ্রেফতার চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর জামিন চাইতে গিয়ে কারাগারে টেকনাফ উপজেলা আ.লীগ সভাপতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৬ ৯:০২ পিএম

পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তানভীর ইসলাম আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তানভীর ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, তানভীর ইসলামের বিরুদ্ধে আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে তার নির্দেশে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির অভিযোগও রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com