1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক কলাতলীর হোটেল এম্বাসেডরে আ গু ন- এসিতে সূত্রপাত, অবস্থান করছিলেন শতাধিক পর্যটক ১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৬ ৩:১০ পিএম

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দা দিয়ে মাথায় আঘাত করে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহীও আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই মো. জাফর (৪০) টেকনাফ মডেল থানায় কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকেই টেকনাফ সদরের গোদার বিল এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। সেখানে মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের এক সদস্যকে দা দিয়ে আঘাত করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোদার বিল এলাকায় নিষিদ্ধ যুবলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর আলমের নেতৃত্বে বের হওয়া মিছিলে বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দা দিয়ে আঘাত করে এক পুলিশ সদস্যকে আহত করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অহিদুর রহমান বলেন, রাত ১১টার দিকে আহত এক পুলিশ সদস্য জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। মাথায় গুরুতর জখম ছিল। ক্ষতস্থানে সেলাই করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হয়েছে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com