1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর টেকনাফে সেনা সদস্য হত্যা: তিন মামলায় আসামি ৯৫, গ্রেপ্তার ৬ টেকনাফে ১০ হাজার ইয়াবা জব্দ, পালিয়েছে চালক নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনের ওপর হামলার ঘটনায় আটক ৬ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুটি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে হিফজখানার দুই শিক্ষার্থী নিখোঁজ বন্দি বিনিমিয় চুক্তি মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণ চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক ‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয় খাঁচায় আসতে হবে’: আসিফ মাহমুদ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুটি পিস্তল ও গুলি উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ৩:৫৭ পিএম

টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৮ নভেম্বর) বিকালে ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক মো. কাউছার সিকদার।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এপিবিএন ও সেনাবাহিনী ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগজিন, চার রাউন্ড তাজা গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি সবুজ রঙের হেক্সো ব্লেড উদ্ধার করেন।

এছাড়া একটি পুরোনো ভারতীয় ১০ রুপির নোট, সিমবিহীন আটটি খালি সিম কার্ডের কাভার, দুটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুটি ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো বুট উদ্ধার করা হয়েছে। তবে এসময় ওই বসতঘর থেকে কাউকে পাওয়া যায়নি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র: পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com