1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর টেকনাফে সেনা সদস্য হত্যা: তিন মামলায় আসামি ৯৫, গ্রেপ্তার ৬ টেকনাফে ১০ হাজার ইয়াবা জব্দ, পালিয়েছে চালক নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনের ওপর হামলার ঘটনায় আটক ৬ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুটি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে হিফজখানার দুই শিক্ষার্থী নিখোঁজ বন্দি বিনিমিয় চুক্তি মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণ চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক ‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয় খাঁচায় আসতে হবে’: আসিফ মাহমুদ

টেকনাফে সেনা সদস্য হত্যা: তিন মামলায় আসামি ৯৫, গ্রেপ্তার ৬

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ৭:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানব পাচারকারীদের গুলিতে সেনা সদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনার চার দিন পর পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৬৮ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, সোমবার ভোরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি করেন। অন্য দুটি মামলা করেছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্য সদস্যরা।

পৃথক মামলাগুলোতে হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে একটি মামলায় ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে।
ইতিমধ্যে প্রধান আসামিসহ এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

এর আগে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে সেনা সদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে তাকে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই অভিযানে একটি বন্দিশালা থেকে ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com