1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর টেকনাফে সেনা সদস্য হত্যা: তিন মামলায় আসামি ৯৫, গ্রেপ্তার ৬ টেকনাফে ১০ হাজার ইয়াবা জব্দ, পালিয়েছে চালক নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনের ওপর হামলার ঘটনায় আটক ৬ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুটি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে হিফজখানার দুই শিক্ষার্থী নিখোঁজ বন্দি বিনিমিয় চুক্তি মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণ চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক ‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয় খাঁচায় আসতে হবে’: আসিফ মাহমুদ

টেকনাফে হিফজখানার দুই শিক্ষার্থী নিখোঁজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ৩:৫২ পিএম

টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া কুয়েত মসজিদের হিফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ওই দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার মো. ইসলামের ছেলে জালাল মিয়া (১৬) এবং সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মৃত নুরুল আমিনের ছেলে মাঈন উদ্দীন (১৫)। তারা দুজনই স্থানীয় কুয়েত মসজিদের হেফজ বিভাগের ছাত্র।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জালাল মিয়া। এ সময় তার সঙ্গে বন্ধু মাঈন উদ্দীনও ছিলেন। এরপর থেকে তারা দুজনই নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। নিখোঁজ দুই শিক্ষার্থীকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। উদ্ধারে পুলিশ কাজ করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com