1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক কলাতলীর হোটেল এম্বাসেডরে আ গু ন- এসিতে সূত্রপাত, অবস্থান করছিলেন শতাধিক পর্যটক ১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৬ ৩:২০ পিএম

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় ছাত্রলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) উখিয়া থানা পুলিশের পাঠানো গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় দুজন, জিআর পরোয়ানায় একজন, সিআর পরোয়ানায় একজন এবং মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসম্পাদক মামুন রশিদ (২৩) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আকরাম বাপ্পী (৩২)। তাঁরা উখিয়া উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বাসিন্দা।

এ ছাড়া জিআর পরোয়ানায় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু (৩৭) এবং সিআর পরোয়ানায় হরিণমারা এলাকার আমিনুর হককে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মোবাইল কোর্টে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল হোসেন (২২) কে কারাভোগের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পরোয়ানামূলে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে পৃথক চারটি ওয়ারেন্ট ছিল। এর মধ্যে দুটি জিআর ও দুটি সিআর পরোয়ানা। সব আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com