1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির মুখে মাস্ক পড়ে হাটহাজারীতে শিক্ষা প্রতিষ্ঠানে তালা চকরিয়ায় ইউএনও কার্যালয়সহ পাঁচ প্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগের তালা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেফতার বিএনপি নেতাকে হামলার ঘটনায় রোহিঙ্গাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা ভোররাতে একটি-দুটি গাড়িতে আগুন দিলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আ.লীগ নেতা ইকবাল গ্রেফতার চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৬ ১১:৩৭ পিএম

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধি দল।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে উদগীরিত গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে। টানা ১৫ দিন ধরে দুর্ঘটনাস্থল ও গ্যাসের তীব্রতা পর্যবেক্ষণ শেষে টেকনিক্যাল টিম ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো পকেট গ্যাস নয়; বরং এর নিচে রয়েছে একটি বড় রিজার্ভার বা গ্যাসের আধার।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধি দল।

এসময় প্রতিনিধি দলটির প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম ) কর্মকর্তা হাওলাদার রফিকুল ইসলাম জানান, ‘টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্যাসটির স্থায়িত্ব ও ধারণক্ষমতা যাচাই করা।’

তিনি বলেন, ‘যেহেতু একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ বজায় রয়েছে, তাই এই মুহূর্তে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। প্রথম অগ্রাধিকার হিসেবে এখন জরুরিভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নিরাপত্তা নিশ্চিত করতে কূপটি সফলভাবে নিয়ন্ত্রণ করার পরই ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হয়। তারপর ১৫ দিনের পর্বেক্ষণে রাখে বিশেষজ্ঞ দল। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com