1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা শ্লোগান : ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৬ ৭:০৮ পিএম

চট্টগ্রামের রাউজানে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসী ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বহিষ্কৃতরা হলেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এন এ বাবুল ও সহতথ্য, যোগাযোগ ও বিজ্ঞানপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার। তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত দুই নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব সংগঠন বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাছান মোহাম্মদ জসীম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তির সত্যতা ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে রাউজান উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় দাবি করা ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ইলিয়াস আলী নামের এক প্রবাসী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করেন। মামলায় মোহাম্মদ সরোয়ারকে এক নম্বর এবং এন এ বাবুলকে দুই নম্বর আসামি করা হয়েছে। এদিকে পুলিশ মামলার দুই নম্বর আসামি এন এ বাবুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

দলীয় বহিষ্কারাদেশ এবং একই ঘটনায় দায়ের করা মামলায় দুই নেতার নাম আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com