1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা শ্লোগান : ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১১/২০২৬ ৩:০৭ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৫ নম্বর পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী এলাকার সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হলেও দুই পক্ষের মধ্যে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েও আগে থেকে বিরোধ চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জয়নাল আবেদিনের অনুসারীদের সঙ্গে পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের অনুসারীদের বিরোধের জেরে এ ঘটনা ঘটে। গোলাগুলির সময় আবুল ফয়েজকে ঘটনাস্থলে দেখা গেছে বলেও দাবি করেছেন স্থানীয় কয়েকজন।

স্থানীয়দের একাংশের ভাষ্য, সম্প্রতি একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তবে অন্য একটি পক্ষের দাবি, ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরেই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

স্থানীয়ভাবে আবুল ফয়েজের বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। স্থানীয়দের কেউ কেউ তাঁকে ইয়াবা কারবারের ‘ডন’ হিসেবে অভিহিত করেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে উখিয়া থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কক্সবাজারের পুলিশ সুপার আ ন ম সাজেদুর রহমান পিপিএমের নির্দেশনায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, বিজিবি ও এসআরবি-১৫ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আঞ্জুমানপাড়া এলাকার জাকেরের মাছের ঘেরের পূর্বপাড় থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—মিজানুর রহমান মিজান (৩৭), সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরফাত হোসাইন (২২) ও আবু তাহের (৩৫)। তাঁদের সবার বাড়ি পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল বটতলী এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৪০ মিনিটের দিকে আঞ্জুমানপাড়ার পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে একটি বস্তায় রাখা দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি লোহার তৈরি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উখিয়া থানার বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এস এম গোলাম কিবরিয়া বাদী হয়ে অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারা এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারায় পৃথক দুটি মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একাধিক অভিযানিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রঃ টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com