1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী কক্সবাজার আসছেন শনিবার ২ দিনের সফরে শুক্রবার কক্সবাজার আসছেন ধর্ম প্রতিমন্ত্রী দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী তানোরে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক কলাতলীর হোটেল এম্বাসেডরে আ গু ন- এসিতে সূত্রপাত, অবস্থান করছিলেন শতাধিক পর্যটক ১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১১/২০২৬ ৯:৩০ পিএম

চকবাজার থানার চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫), ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় আসামি ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চকবাজার থানার অন্য একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন ছিল।আদালত শুনানি শেষে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিকে ডেভিড ইমনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা। শুনানি শেষে তাকে নিয়ে যায় পুলিশ। সূত্র: পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com