1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দ্রুত সব এমপিকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে: গোলাম পরওয়ার টেকনাফে বিশেষ অভিযানে সেনাসদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার আ.লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু হচ্ছে ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন লন্ডনে ‘এনসিপি-আ.লীগ’ সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া মোটরসাইকেলে আনছিলো ইয়াবা, হোয়াইক্যং চেক পোস্টে বিজিবির হাতে ধরা

হ্নীলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোতালেব গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ১০:৩৩ পিএম

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।

মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগার ছড়া এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।

​এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

​গ্রেফতারকৃত আব্দুল মোতালেব (৩৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া গ্রামের আবুল হাসিমের ছেলে।

তিনি টেকনাফ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন বলো এসআরবি জানায়।

​গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৭ নভেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হ্নীলার আইওএম অফিস সংলগ্ন আবুল কালাম হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে এসআরবি জানায়। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com