1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গাদের ফেরতের উদ্যোগ নিতে মিয়ানমারকে ২ বছর সময় দিলো আইসিজে টেকনাফে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা আটক রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিয়েতে বিশেষ নিয়ম চালু করেছিল মিয়ানমার সরকার জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত কক্সবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার কলেজছাত্রী, জামিন পেলেন দুই মাস পরেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক অনলাইনে লকডাউন ডেকে সারাদিনেও দেখা দিল না নিষিদ্ধ আ.লীগ ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি আওয়ামী লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ৬:০১ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বুধবার রাতে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে। তিনি স্থানীয় দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতের মামা আছির উদ্দিন বলেন, বুধবার রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় একদল অজ্ঞাত লোক পেছন থেকে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

এ সময় স্বজন ও প্রতিবেশীরা আশরাফকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

আছির উদ্দিন আরও বলেন, তার ভাগনে আশরাফ আলী আওয়ামী লীগ সমর্থক। একসময় তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, বুধবার রাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তেরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজে এন্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com