1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ সেন্টমার্টিনে ট্রলিং বোট বিপুল পরিমাণ মাছসহ শতাধিক জেলে আটক উখিয়া ভূমি অফিসে দালালদের দাপট, ৮০ হাজার টাকা দিয়েও মেলেনি খতিয়ান মানববন্ধনের পর নিহতের বাবার সঙ্গে ওসির সাক্ষাৎ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস বিএনপি করায় গোপালগঞ্জে ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ ‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’ উখিয়ার রত্নাপালং তুলাতুলি এলাকায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ চকরিয়া থানার ওসিসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতি মামলা

‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ৩:৩৮ পিএম

দেশে ফেরার মত সাহস থাকলে শেখ হাসিনা কখনো দেশ ছেড়ে পালাতেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি আরও বলেছেন, একজন পলাতক খুনি আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারাটা গণমাধ্যমে দেখাতে পারে নাই, সে আবার দেশে ফিরবে? মানুষের মনে বড় প্রশ্ন আদৌ কি সে বেঁচে আছে?
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আবু হানিফ বলেন, গত দুদিন আগে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো সীমান্ত দিয়ে পলাতক খুনি হাসিনা দেশে ফিরবেন, তাই নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা নাকি রাস্তা খুঁজতে সীমান্তবর্তী এলাকায় আসছিল। যদিও সে সব সংবাদে সঠিক কোনো সোর্স উল্লেখ ছিল না। এমনকি যারা সীমান্তে রাস্তা খুঁজতে আসছিলেন তাদের কোনো ছবিও গণমাধ্যম দেখাতে পারে নাই। আজকে আবার রয়টার্স সংবাদ প্রকাশ করেছে ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরতে চায় খুনি হাসিনা। সেটাও রয়টার্সকে জানিয়েছেন খুনি হাসিনার কথিত মুখপাত্র।

তিনি আরও বলেন, আমি মনে করি এসব সংবাদের আসলে কোনো ভিত্তি নাই। একজন পলাতক খুনি আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারাটা গণমাধ্যমে দেখাতে পারে নাই, সে আবার দেশে ফিরবে? মানুষের মনে বড় প্রশ্ন আদৌ কি সে বেঁচে আছে? বাস্তবতা হলো যদি শেখ হাসিনা বেঁচে থাকে, তাহলেও সে দেশে ফিরবে না। কেননা দেশে ফেরার মত সাহস থাকলে সে কখনো পালাতেন না। খুনি হাসিনা ভালো করে জানে দেশের জনগণের হাত থেকে ৫ আগস্ট সেনাবাহিনী রক্ষা করতে পারলেও জনগণ আরেক বার সুযোগ পেলে তাকে আর কেউ বাঁচাতে পারবে না।’

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ এ তথ্য উঠে এসেছে। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা।

এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য এবার রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন।

সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com