1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ সেন্টমার্টিনে ট্রলিং বোট বিপুল পরিমাণ মাছসহ শতাধিক জেলে আটক উখিয়া ভূমি অফিসে দালালদের দাপট, ৮০ হাজার টাকা দিয়েও মেলেনি খতিয়ান মানববন্ধনের পর নিহতের বাবার সঙ্গে ওসির সাক্ষাৎ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস বিএনপি করায় গোপালগঞ্জে ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ ‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’ উখিয়ার রত্নাপালং তুলাতুলি এলাকায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ চকরিয়া থানার ওসিসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতি মামলা

উখিয়ায় শফিক হত্যা

মানববন্ধনের পর নিহতের বাবার সঙ্গে ওসির সাক্ষাৎ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ৬:০৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় শফিউল আলম শফিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

সোমবার(২৩ নভেম্বর) রাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকায় নিহত শফিকের বাড়িতে গিয়ে তাঁর বাবা মোহাম্মদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ওসি। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বস্ত করেন।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শফিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ভালুকিয়া হারুন মার্কেট স্টেশন চত্বরে মানববন্ধন করেন নিহতের পরিবার, স্বজন, বন্ধু ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধন থেকে ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি বলৎকারের ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে শফিউল আলমের ওপর হামলা চালানো হয়। তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো ছুরি ও রড দিয়ে আঘাত করা হলে শফিউল আলম গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।

নিহত শফিউল আলম শফিক উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং এলাকার আমতলীর বাসিন্দা। তিনি মোহাম্মদ ইসলাম (ডর মনু)-এর ছেলে।

মানববন্ধনে সঞ্চালনা করেন আব্দুল আজিজ। এতে নিহতের বড় ভাই শাহজাহান, ছোট ভাই মাওলানা রফিক, বোন রুমানা আক্তার, ইউপি সদস্য অলি আহমদ, সাবেক ইউপি সদস্য ফিরোজ আহমদ, অ্যাডভোকেট আব্দুর রহিম, পুতল রানি বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, রফিক উদ্দিন, ইমাম হোসেন মান্না, সামিরা, সেলিম ও শুয়াইবসহ নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিহতের পরিবারের প্রত্যাশা, পুলিশের আশ্বাস অনুযায়ী দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং শফিক হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com