1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিষিদ্ধ আ. লীগ কর্মী নিহত, আহত ৩ পলাতক আওয়ামী পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা আবুল হাসান গ্রেপ্তার ‘গুমের শিকার ২০০ জনের খোঁজ মেলেনি, আ. লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে’ উখিয়ায় একসঙ্গে চার নবজাতকের জন্ম যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি বদির ছেলে, দুই ভাইসহ ৪ জন গোপালগঞ্জে সহিংসতার ছক, এসআরবির কোম্পানি কমান্ডার আটক ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

‘গুমের শিকার ২০০ জনের খোঁজ মেলেনি, আ. লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ৬:০১ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব।’

তিনি বলেন, আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে, তাই সব রাজনৈতিক দলকে চিঠি দেয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, এরই মধ্যে কিছু গুমের মামলার বিচার চলছে। বেশ কয়েকটি শুনানি পর্যায়ে রয়েছে। গুমের ওপর আইন পাস হয়েছে। অর্থাৎ ব্যাপক ও পদ্ধতিগত যেসব গুমের অপরাধ রয়েছে, সেসব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে।

তদন্তাধীন মামলার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ অন্য সব গুমের মামলার তদন্ত চলমান রয়েছে। বিশেষত গুমের শিকার ২০০ জনের মতো ভুক্তভোগীর এখনো সন্ধান পাওয়া যায়নি। তারা বেঁচে আছেন কি না, সেটিও নিশ্চিত নয়। তাই আমরা সব গুমের বিষয়ে সম্মিলিত তদন্ত করছি।

আমিনুল ইসলাম বলেন, ‘গুমের তদন্ত ব্যাপক হওয়ায় শত শত ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্যগ্রহণ ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের কার্যক্রম চলছে। এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের আশা করছি আমরা। এরপর গুমের ঘটনাগুলোর বিষয়ে বিচারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com