1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের সন্ধান, ৬৭৫ বর্গকিলোমিটারজুড়ে অনুসন্ধানে নামছে বাপেক্স আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির এমপিপুত্রকে শোকজ ২৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের নাইক্ষ্যংছড়িতে ৭ কোটি টাকার ই/য়া/বা লুট, গো/লা/গু/লিতে নিহত ১ ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’ উখিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ইউএনও পান্না আকতার উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে: আইনমন্ত্রী নকল হানিফ পরিবহনের বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, সাভারে শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রাশেদ খাঁনের

হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রাশেদ খাঁনের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ৩:৪৯ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জনের মধ্যে তার সুস্থতার প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে একটি অডিও প্রচার করা হয়েছে। তবে অডিওটি নতুন নয়, অন্তত এক বছর আগের বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দ্য ডিসেন্টের একটি ফ্যাক্টচেক প্রতিবেদন শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা …’

এদিকে, দ্য ডিসেন্টের ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে। তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচারিত অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

এর আগে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে করে শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দিল্লি থেকে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।

তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। সে কারণে এবারও দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান ভিন্ন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ভারত থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী, একজন পলাতক সন্ত্রাসী। তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন, হাতে হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারির অধীনে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com