1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলা-অনাহারে আরও ৭৬ জনের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ৩:২১ এএম

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে সহিংসতা ও মানবিক সংকট আরও তীব্রতর হয়েছে। শনিবার (২৬ জুলাই) এক দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমাণ মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন ক্ষুধাজনিত কারণে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। এদের মধ্যে অন্তত ৮৫ জনই শিশু।

ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষিতে ইসরায়েল শনিবার রাতে ঘোষণা দিয়েছে, তারা কিছু সময়ের জন্য ‘মানবিক করিডোর ও বেসামরিক এলাকায়’ অভিযান স্থগিত রাখবে, যাতে ত্রাণ বিতরণ সম্ভব হয়। তবে কোন কোন এলাকায় এই বিরতি কার্যকর হবে তা স্পষ্ট করেনি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com