1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

সাবেক মুখ্য সচিব নজিবুরের ফ্ল্যাট ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ১২:০৯ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নজিবুর ও তাঁর স্ত্রীর সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, রাজধানীর সিদ্ধেশ্বরীতে নজিবুর রহমানের নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নজিবুর ও তাঁর স্ত্রী নাজমা রহমানের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর দুই ছেলের নামে থাকা পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

গত ৮ এপ্রিল নজিবুর, তাঁর স্ত্রী নাজমা রহমান এবং তাঁদের দুই ছেলে ফুয়াদ এন এ রহমান ও ফারাবী এন এ রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

দুদকের তথ্য অনুযায়ী, এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুরের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও বদলি-বাণিজ্যর মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে তারা।

গত ৮ অক্টোবর রাজধানীর রমনা এলাকা থেকে নজিবুরকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি বর্তমানে কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com