1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ রেখে কক্সবাজারে কনস্টেবল নিয়োগ পরীক্ষা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ১২:২৯ পিএম

যোগ্যতা, স্বচ্ছতা, অংশগ্রহণমূলক ও বৈষম্যহীন প্রক্রিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ দিতে বদ্ধপরিকর কক্সবাজার জেলা পুলিশ। আগামী ১৬ আগস্ট থেকে জেলায় শুরু হবে কনস্টেবল নিয়োগ পরীক্ষা।

 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর নির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১৭, ১৮ ও ১৯ আগস্ট শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা নেওয়া হবে।

 

তবে ১৭ ও ১৯ আগস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় অনেক আবেদনকারীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পুলিশ সুপার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছেন। ওই দুই দিন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন সাপেক্ষে বিকেলে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, মেধা, স্বচ্ছতা, যোগ্যতা ও বৈষম্যহীন প্রক্রিয়ায় কনস্টেবল নিয়োগ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com