1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে কলঙ্কিত করেছে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ৪:৪২ পিএম

টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করে ইসলামী ছাত্রশিবির মহান মুক্তিযুদ্ধের লড়াইয়ের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক ও সম্পাদক সাকিবুর রনি এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘৫২ ভাষা আন্দোলন, ‘৬৯ গণঅভ্যুত্থান, ‘৭১ মুক্তিযুদ্ধ, ‘৯০ অভ্যুত্থান ও জুলাই অভ্যুত্থানসহ অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। আমাদের মহান মুক্তিযুদ্ধ যার মাধ্যমে স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়েছে। জাতীয় মুক্তির সংগ্রামের সে পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হাজারো শহীদের রক্তে ভেঁজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র সেই ভূমিতে ‘৭১ গণহত্যার সাথে যুক্ত নিজামী-মুজাহিদ-কাদের মোল্লার ছবি প্রদর্শনের মাধ্যমে গণহত্যার অপরাধকে যেমন তারা স্বাভাবিকীকরণের চেষ্টা করছে একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিকে কলঙ্কিত করেছে ইসলামী ছাত্রশিবির।

এতে আরও বলা হয়, আমরা ইসলামী ছাত্রশিবিরের এই জঘণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে মহান মুক্তিযুদ্ধকে হেয় করার যে ঘৃণ্য প্রচেষ্টা তার অনুমোদন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও জঘণ্য অপরাধ করেছে। আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উক্ত পোগ্রাম থেকে যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে ফেলতে উদ্যোগ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com