1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদগড়ে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি কাশেম ডাকাত আটক

✍️ আবুল কাশেম, রামু

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ১১:১৩ এএম

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতি মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি আবুল কাশেম ওরফে কাশেম ডাকাতকে আটক করেছে পুলিশ।

 

গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) সকালে ঈদগড় পুলিশ ক্যাম্পে বিশেষ দায়িত্বপ্রাপ্ত রামু থানার এসআই শামসু উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড়ের পানিশ্যাঘোনা এলাকায় অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা কাশেম ডাকাতকে আটক করা হয়।

 

আটক আবুল কাশেম ঈদগড় ৭ নম্বর ওয়ার্ডের পানিশ্যাঘোনা এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি সহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী এসআই শামসু উদ্দিন।

 

তিনি আরও জানান, কাশেম এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং স্থানীয় বাসিন্দাদের আতঙ্কে রেখেছিল। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।

 

স্থানীয় বাসিন্দারা কাশেম ডাকাতকে আটকের ঘটনায় সন্তোষ প্রকাশ করে পুলিশ ও এসআই শামসু উদ্দিনকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com