1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ব্যারিস্টার সুমনের সর্বোচ্চ শাস্তি চাইলেন ইলিয়াস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ১:৪৭ পিএম

সাবেক এমপি যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ দাবি করেন।

ইলিয়াস বলেন, ৩ আগস্ট রাতে ২০ রাউন্ড গু’লি নিয়ে বের হয়েছিলেন ব্যারিস্টার সুমন! হাসি-তামাশা করে বলছিলেন, ছাত্ররা আটকালে ২০ রাউন্ড আছে৷ এই বাটপারের সর্বোচ্চ শাস্তি চাই৷

গত বছরের অক্টোবরে গভীর রাতে রাজধানীর মিরপুর ৬ নাম্বার এলাকা থেকে সুমনকে পুলিশ গ্রেফতার করে। স্বৈরশাসক খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সুমন তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ওই বছরের ২২ অক্টোবর যুবদল নেতার হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলার শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ব্যারিস্টার সুমন প্রতারণার মাধ্যমে কাজ করে থাকেন। রাজনীতিতে কিছু মানুষ আছে, যারা প্রকৃত রাজনীতি করে না। সে সংসদে নিজেকে সেলফি এমপি দাবি করে।

সবচেয়ে বেশি টাকার গাড়ি সে আমদানি করলেও চালাতে পারিনি। ফেসবুকে বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রতারণা করত। নিজের মানুষ দিয়ে আগে থেকে এসব তৈরি করে রাখত। প্রতারণা করে নিজেকে অবৈধ এমপি ঘোষণা করেছে। তিনি ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com