1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা দিয়েই জিততে হবে, প্রধানমন্ত্রীর বার্তা কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার টেকনাফে বাড়িতে ঢুকে কৃষককে অস্ত্রের মুখে অপহরণ ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা সৌদিতে আটক এবার ৪ বাংলাদেশি ও ভারতীয় মামলায় মালিক বাদ, এজাহারে অসংগতি; রিসোর্ট বন্ধে পদক্ষেপ কোথায়? কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়েও রেহাই নেই ছাত্রলীগ নেতার; পুলিশের হাতে গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ১০:৪৩ এএম

সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা বিজয়। চট্টগ্রামে এমইএস কলেজ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানার জিইসির মোড় এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেপটিক ট্যাংকের ভেতর থেকে বিজয়কে গ্রেফতারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তবে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেছেন, বিষয়টি তার জানা নেই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জিইসি মোড় এলাকা থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ধাওয়া দেয়। ধাওয়ার কারণে বিজয় জিইসি মোড় এলাকায় অবস্থিত মেডিকেল সেন্টারের পাশে একটি ভবনের ছাদের সেপটিক ট্যাংকে আশ্রয় নেয়। পুলিশ ওখান থেকেই তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্যাংকের ভেতরে ঢুকে লুকিয়ে রয়েছেন তিনি। তার বুক থেকে শরীরের ওপরের অংশ দেখা যাচ্ছে। এক পুলিশ সদস্য তাকে (বিজয়) আস আস বলে ডাকতে শোনা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে চলতেন। ছাত্রলীগের কোনো পদ-পদবিতে ছিলেন না বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, বিজয় নামে কোনো ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com