1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া উপকূলে বড়শি দিয়ে মাছ ধরার সময় ৫ জেলে আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ৯:০৯ এএম

বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া তীরবর্তী এলাকায় বড়শি দিয়ে মাছ শিকারের সময় নৌকাসহ ৫ জন জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের মংডু শহরে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন বঙ্গোপসাগরের উপকূলে। আটক জেলেরা হলেন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে মো. ইলিয়াস (৪১), ইলিয়াসের ছেলে আক্কল আলী (২০) ও নুর হোসেন (১৮), মো. কালু মিয়ার ছেলে মো. সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।

শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গনি জানান, বিকেলে নাফনদীতে মাছ ধরতে একটি নৌকা নিয়ে সমুদ্রে যায় ৫ জেলে। নাইক্ষ্যংদিয়া এলাকায় বড়শি দিয়ে মাছ ধরার সময় স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের আটক করে মংডু শহরে নিয়ে যায়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে জেলে আটকের বিষয়টি জেনেছি। তবে এখনও পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com