1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

উখিয়ায় ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় ‘খতিয়ান কালু’ গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ২:১৩ পিএম

উখিয়ায় ওয়ারিশ সনদ জাল করে জমি ক্রয়ের অভিযোগে আলী আহমেদ প্রকাশ ‘খতিয়ান কালু’ (৫৪) গ্রেফতার হয়েছেন। তিনি উখিয়া থানার সামনে পড়ে থাকতেন৷ তিনি দালাল হিসেবে পরিচিত স্থানীয়দের মাঝে৷ বুধবার (১৩ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালখাছা পাড়া গ্রামের বাসিন্দা আলী আহমেদের বিরুদ্ধে জাল ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ এনে আব্দুল্লাহ নামের এক যুবক আদালতে মামলা করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

বাদী আব্দুল্লাহ বলেন, আসামি একাধিকবার ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে জালিয়াতির মাধ্যমে জমি ক্রয়ের চেষ্টা করেছেন। এ কারণে আদালতে মামলা করা হয় এবং বিচারক তাকে কারাগারে পাঠান।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট তারকে আজিজ জানান, পূর্বে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা অবস্থায় আসামি বাদীকে ভয়ভীতি প্রদর্শন করায় আদালত কঠোর পদক্ষেপ নিয়েছেন।

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহাদুল ইসলাম রোমান বিস্তারিত জানলেও মন্তব্য করতে রাজি হননি৷

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com