1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

এডভোকেট আয়াত উল্লাহ হোমিনী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ১০:০৭ এএম

কক্সবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা আহ্বায়ক কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন কাউয়ারখোপ ইউনিয়ন বি এন পির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আয়াত উল্লাহ হোমিনী।

ইতিপূর্বে এডভোকেট আয়াত উল্লাহ হোমিনী জাতীয়তাবাদী শহীদজিয়া আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

এই আইনজীবী রাজনৈতিক জীবনে চট্রগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের (এস কে খোদা তোতন কমিটির) ১৬ নং ওয়ার্ড়ের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইন ছাত্রফোরাম (মাকসুদউল্লাহ মকসুদ ও নিহার হোসেন ফারুক কমিটি) এর কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া অরাজনৈতিক সংগঠন, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যান পরিষদ ঢাকার নির্বাচিত অর্থ সম্পাদক, রয়েল এডভোকেট ক্লাব ঢাকার নির্বাচিত কোষাধ্যক্ষ, উখিয়ারঘোনা ছাত্রফোরামের উপদেষ্টা, বৃহত্তর উখিয়ারঘোনা পেশাজীবি ফোরামের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এডভোকেট আয়াত উল্লাহ হোমিনীর এক প্রতিক্রিয়ায় বলেন, জীবনের বাকী সময়টুকু মানুষের সেবায়, আসহায়, গরীব মানুষের কল্যাণে ব্যয় করতে চাই, আমি কক্সবাজার জেলাবাসীসহ বিশেষ করে আমার ইউনিয়ন কাউয়ারখোপ ইউনিয়নের মানুষের দোয়া ও ভালবাসা কামনা করি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com