1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী

‘জুলাই বিপ্লব’ সেমিনারে আ.লীগ নেতারা, আমন্ত্রণ পাননি জুলাইযোদ্ধারা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ৩:৩৩ পিএম

নাটোরের লালপুরে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০০ জনকে আমন্ত্রণ জানানো হলেও দাওয়াত পাননি আহত জুলাইযোদ্ধা, গ্রেফতার হওয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীরা। এতে স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজে কর্তৃপক্ষের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা আসলাম এবং আড়বাব ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান। অথচ জুলাইয়ে আহত হওয়া উপজেলার ৬ গেজেটভুক্ত জুলাইযোদ্ধা এবং আন্দোলনে গ্রেফতার হওয়া ১৭ শিক্ষার্থীসহ প্রত্যক্ষভাবে যুক্ত সবাই এ সেমিনারে উপেক্ষিত হয়েছেন। তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

আহত জুলাইযোদ্ধা মোস্তাফিজুর রহমান বলেন, জুলাইয়ের সেমিনারে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি। এরা জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করছে। আমাদের না ডেকে যারা দমন করেছিল, সেই আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে তাদেরই পুনর্বাসন করা হচ্ছে।

আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থী ফরহাদ আহমেদ বলেন, আমরা শুধু আন্দোলন করিনি, নিপীড়নও সহ্য করেছি। সেই আন্দোলন নিয়ে এখন সেমিনার হয়, অথচ যারা আহত, গ্রেফতার বা নেতৃত্বে ছিল তাদের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। এতে আওয়ামী লীগ নেতারা দাওয়াত পায়। এটা জুলাইয়ের অপমান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নাটোর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি বলেন, জুলাই আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই ‘জঙ্গি লীগকে’ দাওয়াত দিয়ে এই সেমিনার করা হয়েছে। এটা জুলাইয়ের চেতনার সঙ্গে ভণ্ডামি। এসব ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ ইসমত হোসেন বলেন, মোখলেছুর রহমান ও আসলামকে ইউপি চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল। লালপুরে জুলাইযোদ্ধা আছে- সেই বিষয়ে আমি অবগত ছিলাম না। তবে আগামীতে যদি এ ধরনের অনুষ্ঠান হয়, তাহলে তাদের আমন্ত্রণ জানানো হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান বলেন, আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই আমি গিয়েছিলাম। তবে সেখানে কারা আমন্ত্রিত বা কারা উপস্থিত ছিলেন- সেই বিষয়ে আমাকে অবগত করা হয়নি। বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com