1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না : ইসহাক সরকার শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার মেরিন ড্রাইভ সড়কে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ভারতকে নরকের সঙ্গে তুলনা দিলেন ট্রাম্প মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩ ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

যৌতুক নিরোধ মামলায় রামুর মেরাজ আহমদ মাহিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ৫:১৯ পিএম

যৌতুক নিরোধ মামলায় রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের অফিসের চর লামারপাড়ার বাসিন্দা মেরাজ আহমদ মাহিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৫ নভেম্বর) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২ এর ম্যাজিস্ট্রেট এসএম গিয়াস উদ্দিন এই পরোয়ানা জারি করেন।

আদালতের নথি সূত্রে জানা গেছে, সিআর মামলা নং ৭৬২/২০২৫ (রামু)-এর প্রেক্ষিতে বাংলাদেশ ফরম নং ৩৯০৫ এবং হাইকোর্ট ক্রিমিনাল প্রসেস ফরম নং ১২ অনুযায়ী যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরোয়ানায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের মাধ্যমে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে- আসামি মেরাজ আহমদ মাহিন চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মেরাজ আহমদ মাহিন চৌধুরী রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের অফিসের চর লামারপাড়ার বাসিন্দা এবং রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আহমেদুল হক চৌধুরীর ছেলে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com