1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধে নির্দেশ ঘুস না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী সফুরা বেগম রুমী গ্রেপ্তার আবু সাঈদ হত্যা : ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার স্ত্রীকে নির্যাতন শেষে ‘ঝুলিয়ে’ হত্যার অভিযোগ, স্বামী পলাতক কক্সবাজারে রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি: আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজারে রাজনৈতিক মামলার যাচাই শুরু, গঠিত হয়েছে বিশেষ কমিটি আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী সফুরা বেগম রুমী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ১১:২৪ এএম

লালমনিরহাটের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অ্যাডভোকেট সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি শুধু সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্যই নন, বরং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

লালমনিরহাট ডিবি পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com