1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

স্ত্রীকে নির্যাতন শেষে ‘ঝুলিয়ে’ হত্যার অভিযোগ, স্বামী পলাতক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ১২:২৪ এএম

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম নূর আয়েশা (২৭)। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মাহবুব আলম পলাতক রয়েছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নূর আয়েশার মৃত্যুর খবর পান তার বাবা-মা। মাহবুব আলম উখিয়া উপজেলার নজির হোসেন ও হোসনে আরার ছেলে।

নিহতের মা নূর খাতুন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলেন মাহবুব। তাঁর ভাষ্য, মঙ্গলবার রাতেও যৌতুকের টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মাহবুব আলম নূর আয়েশাকে মারধর করেন। এতে তিনি নিস্তেজ হয়ে পড়লে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।

মেয়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়া নূর খাতুন বিলাপ করে বলেন, “আমার মেয়েকে ওরা সুখে থাকতে দেয়নি। দীর্ঘদিন ধরে টাকার জন্য চাপ দিচ্ছিল। মঙ্গলবার রাতেও মারধর করা হয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এই খুনের বিচার চাই।”

  1. পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক মাহবুব আলমকে গ্রেপ্তারে তারা অভিযান শুরু করেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেছেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

তিনি নিশ্চিত করেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা জানা যাবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com