1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

বিক্ষোভে স্থগিত বাঁকখালী নদীর সীমানা পিলার স্থাপন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ৩:০৭ পিএম

কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ হওয়া জমিতে সীমানা পিলার স্থাপনের উদ্যোগকে ঘিরে রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। কয়েক হাজার মানুষের বিক্ষোভ, সড়ক অবরোধ, টায়ারে আগুন ও গাছ ফেলে পথরোধের মুখে বিআইডব্লিউটিএ কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়।

বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল জানান, চলতি বছরের ১–৫ সেপ্টেম্বর জেলা প্রশাসনের সহযোগিতায় সাড়ে চার শতাধিক স্থাপনা উচ্ছেদ করে নদীতীরের ৬৩ একর জমি দখলমুক্ত করা হয়। পরে ২০১৯ সালের যৌথ জরিপ অনুযায়ী সীমানা পিলার, সাইনবোর্ড ও কাঁটাতারের বেড়া স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতেও স্থানীয়দের তীব্র প্রতিরোধের কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।

সকালে ঘটনাস্থলে দেখা যায়—কস্তুরাঘাট এলাকায় কয়েক হাজার মানুষ সড়ক অবরোধ, টায়ারে আগুন এবং গাছ ফেলে পথরোধ করে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা পরিবেশ উপদেষ্টার বিরুদ্ধে শ্লোগান দেয় এবং বিকট শব্দে আতঙ্ক সৃষ্টি করে।

বিক্ষোভকারীদের অভিযোগ—বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ব্যক্তিগত জমিতে জোর করে পিলার বসানোর চেষ্টা হচ্ছে এবং আদালতের স্থগিতাদেশ মানা হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বলেন, শত শত পরিবারের জমি রয়েছে, কিন্তু প্রশাসন কোনো কাগজপত্র গ্রহণ করছে না।

অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ দাবি করেন, বিআইডব্লিউটিএ আদালতের নির্দেশ লঙ্ঘন করছে এবং জমির কাগজ যাচাই না করেই সীমানা নির্ধারণে এগোচ্ছে, যা আইনগতভাবে সঠিক নয়।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান জানান, আইন-শৃঙ্খলার অবনতি এড়াতে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com