1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে কুপিয়ে হত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১০:৩৩ এএম

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে ভোলা পৌর শহরের কালীবাড়ি রোড মসজিদে নবী সড়কের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফ (৩০) ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে স্থানীয়রা আরিফের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকেও আটক করা হয়নি।

পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা আরিফকে কুপিয়ে হত্যা করে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরিফের বাবা বশীর উদ্দিন বলেন, “ফজরের নামাজ পড়ার জন্য বাসার গেইট খুলে বাইরে বের হতেই ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। ওর শরীরে ধারালো অস্ত্রের কোপের দাগ ছিল।”

ভোলা থানার ওসি আবু সাহাদাত হাসনাইন পারভেজ জানান, “ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com