1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাঁশখালীর মেয়ে তাসনীম জাহান কক্সবাজারের নতুন এডিসি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ১০:০৯ এএম

কক্সবাজার জেলার প্রশাসনিক কাজে নতুন পর্যায়ের দায়িত্বে যোগ দিয়েছেন তাসনীম জাহান। তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তাসনীম জাহান এর আগে খুলনা জেলার ফুলতলা উপজেলার ইউএনও হিসেবে ২০২৩ সালের ২৫ জুন থেকে চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি বিসিএস (প্রশাসন) ৩৫তম ব্যাচের কর্মকর্তা এবং ২০১৭ সালে সিভিল সার্ভিসে যোগ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনে সহকারী কমিশনার পদে চাকুরী জীবন শুরু করেন।
এরপর তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস, বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাসনীম জাহান চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড, চেচুরিয়া কুলিন পাড়ার মরহুম সিরাজুল কবিরের কন্যা

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com