1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক পাঁচ ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি এক অ্যাপেই মিলবে কক্সবাজার ভ্রমণের সব তথ্য বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজারের আকাশে রহস্যময় আলোকরশ্মির বিষয়ে যা জানা গেল মুবিনুল হক হত্যা মামলার আসামি জাহাঙ্গীর গ্রেফতার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ মামলার আসামি ও সাজাপ্রাপ্ত হামিদ হোসেন গ্রেফতার উখিয়ায় র‌্যাবের ঝটিকা অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ৭:৪৫ পিএম

​বঙ্গোপসাগরে আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দীর্ঘ প্রচেষ্টার পর দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের গ্রহণ করে টেকনাফের জেটিঘাটে নিয়ে আসা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশী নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের রোহিঙ্গা নাগরিক (এফডিএমএন)।

​বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে মাছ শিকার করতে গিয়ে অসতর্কতাবশত মায়ানমার জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি এই জেলেদের আটক করে। পরবর্তীতে তাদের মায়ানমারের অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল। আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার রিজিয়ন মানবিক দিক বিবেচনায় নিয়ে আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করে। দীর্ঘ সময় ধরে আলোচনার পর আজ তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

​টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। মানবিক সংকট নিরসনে বিজিবির পেশাদারিত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্ধার কার্যক্রম সফল হয়েছে। ফেরত আসা জেলেদের বর্তমানে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

​তিনি আরো জানান, এখনো যারা আটক রয়েছে, তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com