1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চকরিয়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ১২:১৩ পিএম

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ মিমাংসার কথা বলায় সরোয়ার ওসমান (৪৮) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করেছে কতিপয় ব্যক্তি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে কোর্ট সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সরোয়ার ওসমান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি।

‎আহত সরোয়ার ওসমান বলেন, কয়েকদিন আগে আমার মামাতো ভাই জামসেদ হোসেনের সাথে কাহারিয়াঘোনা এলাকার মো. ইছমাইলের সাথে জমির বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। জামসেদ হোসেনের পক্ষ হয়ে উভয়পক্ষকে নিয়ে মিমাংসার কথা বলেন সরোয়ার ওসমান।

‎এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে ইসমাইল, তার দুই ছেলে অর্ণব, অনিক ও জয়নাল আবেদীনসহ ৬ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোর্ট সেন্টার এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় ছুরিকাঘাত করতে গেলে হাতে গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় লোকজন সরোয়ারকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, বিষয়টি কেউ জানায়নি। এজাহার দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com