1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারের আবাসিক হোটেল পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার উখিয়ায় রোহিঙ্গার গুলিতে বাংলাদেশি আহত! কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার চট্টগ্রামে জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ধানের বীজ শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতা ২ বাংলাদেশি গ্রেপ্তার নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরি সাবেক সহকারী পরিচালকের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা

টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ১২:১২ এএম

টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আরিফ উল্লাহর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার মাগরিবের নামাজের পর আরিফ উল্লাহর জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত আরিফ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমান উল্লাহর ছেলে এবং টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে ৩৫ জন শিক্ষার্থীর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে যায়। সেখানে কয়েকজন ফুটবল খেলছিল এবং অন্যরা সাগরে গোসল করছিল। গোসলের একপর্যায়ে বড় ঢেউয়ের ধাক্কায় আরিফ উল্লাহ সাগরে ভেসে যায়। এ সময় সহপাঠী সাইদি তাকে হাত ধরে উদ্ধারের চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে ধরে রাখা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই স্রোতের সঙ্গে ভেসে যায় আরিফ। ঘটনার পর সহপাঠী, স্থানীয় বাসিন্দা ও স্বজনরা সৈকতের বিভিন্ন অংশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। তবে বৃহস্পতিবার দিনভর খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিফ উল্লাহর বলে শনাক্ত করে এবং উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহতের বাবা আমান উল্লাহ বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার ছেলেসহ ৩৫ জন মাদ্রাসা ছাত্র সমুদ্র সৈকতে গিয়েছিল। গোসলের সময় ঢেউয়ের ধাক্কায় সে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা একজন তাকে ধরার চেষ্টা করেও স্রোতের কারণে রাখতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে কচ্ছপিয়া নৌঘাট এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসার খবর পেয়ে সেখানে গিয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিম মিয়া বলেন, একজন মাদ্রাসাছাত্র সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছিল। পরে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। শুক্রবার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় মরদেহটি ভেসে আসে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল জানান, বৃহস্পতিবার সৈকতে গোসল করতে নেমে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়।শুক্রবার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com