1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

কক্সবাজারে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৫/২০২৬ ৭:১৬ পিএম

কক্সবাজার শহরের নিকটবর্তী খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকার শুটকি পল্লী থেকে অরুণ রুদ্র (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কক্সবাজার পৌরসভায় বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহত অরুণ রুদ্র সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রুদ্র পাড়া এলাকার বাসিন্দা হরিমোহন রুদ্রের ছেলে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সকাল সাড়ে ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঈদের দিন সকালে শুটকি পল্লী এলাকায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অরুণের বাবা জানান, আমার ছেলের সাথে কারো কোনো শত্রুতা ছিল না, জানি না হঠাৎ কেন এমন হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com