1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য শুরু: মিয়ানমার থেকে এলো কাঠ বোঝাই বোট

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ৩:৪৮ পিএম

দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর অবশেষে সীমান্ত বাণিজ্য পুনরায় সচল হয়েছে। মিয়ানমার থেকে ছেড়ে আসা একটি কাঠ বোঝাই বোট টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে যা স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

শুক্রবার (১ মে) সকালে মিয়ানমারের মংডু এলাকা থেকে বোটটি টেকনাফের উদ্দেশ্যে রওনা করে দুপুর দেড়টায় টেকনাফ স্থল বন্দরে এসে পৌঁছায়।

এ-সময় স্থল বন্দর পরিদর্শনে আসেন কক্সবাজার -৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আমরা চাই বৈধ ব্যবসা চালু হোক, যা থেকে রাজস্ব আদায় হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই মাসের মাথায় আজ টেকনাফ স্থল বন্দরে এসে পৌঁছেছে ট্রলার।

মেসার্স এসআইএস ইন্টারন্যাশনাল মালিক আমদানিকারক সিএন্ডএফ এজেন্ট এফআরবি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ওমর ফারুক বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে টেকনাফ স্থল কাঠের বোট পৌঁছেছে। আমরা ব্যবসায়ীরা প্রাণ ফিরে পেয়েছি, পুরোদমে চালু হলে এতদিনের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে।

সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হাছান বলেন, ব্যবসায়ীদের দীর্ঘ দিনের স্বপ্ন সরকার পূরণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়। ব্যবসায়ীদের মুখে হাসি ফুটতে শুরু করেছে।

এ বিষয়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, দুপুরে কাঠ বোঝাই ট্রলার বন্দরে পল্টনে এসে ভিড়েছে, এতে চম্পাফুল ৫২০ পিস, গর্জন ৪৪৩ পিস, মোট ৯৬৩ পিস কাঠ এসেছে, যা খালাসের জন্যে প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে ৬ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর ঘোষনা দেন।
গত ১৪ এপ্রিল কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com