1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

কক্সবাজারে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ২:০০ পিএম

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় কথাকাটাকাটির জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সরোয়ার আলম (২৫)। তিনি কক্সবাজার পৌরসভার লাইট হাউজ এলাকার আবুল কালামের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য সরোয়ারের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে সরোয়ারের ফুফাতো ভাই রায়হান উত্তেজিত হয়ে কাচের গ্লাস ভেঙে তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায় ঘটনাস্থল। গুরুতর আহত অবস্থায় সরোয়ারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে প্রাণহানি ঘটেছে। অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

সরোয়ারের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে চলছে আহাজারি। কেউই ভাবতে পারছেন না, এক মুহূর্তের ভুল বোঝাবুঝি এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এক প্রতিবেশী চোখের পানি মুছে বলেন,সরোয়ার ছিল ভীষণ ভালো ছেলে, কারও সঙ্গে শত্রুতা ছিল না। শুধু একটু কথার ঝগড়ায় রায়হান ওকে শেষ করে দিল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com