1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

কক্সবাজারে বসতঘর থেকে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ২:৫৬ পিএম

কক্সবাজার সদরের পশ্চিম মুক্তারকূলে বসত ঘর থেকে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, মঙ্গলবার ভোররাতে ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকূল এলাকায় মাদকের বড় একটি চালান মজুদের খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। অভিযানে ঘর ঘিরে ফেললে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে ঘর তল্লাশিতে একটি ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও ৪টি কার্টন থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ফরিদুল আলম (৪৯), তিনি ওই এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে। র‌্যাব জানায়, ফরিদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com