1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারে ৫৪ কোটি ২৫ লক্ষ টাকার মাদক ধ্বংস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ২:০৪ পিএম

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটির উদ্যোগে রবিবার বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার ১৭ মে দুপুরে বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।।

ধ্বংস করা মাদকের বাজারমূল্য ৫৪ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ২২৫ টাকা।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১৮ লক্ষ ৬ হাজার ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৪ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদ এবং ৩০ কেজি ২১৫ গ্রাম গাঁজা।

মাদক ধ্বংস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com