1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরণকৃত দুই ব্যক্তি মুক্তিপণে উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ৬:৪১ পিএম

কক্সবাজার জেলার আলোচিত ক্রাইমজোন ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত দু’জন যুবক মুক্তিপণের বিনিময়ে অবশেষে মুক্তি পেয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে অপহৃতদের ফেরত পান স্বজনরা। অপহৃতরা হলেন—রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার মোক্তার আহমদ (৩০) এবং ফাতেমার ঘোনা চরপাড়ার হেলাল (২৬)।

পরিবার সূত্রে জানা যায়, অপহরণের পরদিন ভুক্তভোগীদের মোবাইল থেকে মুক্তিপণ দাবি করে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল। দীর্ঘ দরকষাকষির পর ৭০ হাজার টাকায় সমঝোতা হয়। ডাকাতদের নির্ধারিত লোকেশন অনুযায়ী বনাঞ্চলে গিয়ে মুক্তিপণ বুঝিয়ে দেওয়ার পর অপহৃতদের হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার সকাল ১০টার দিকে হিমছড়ি ঢালা দিয়ে ঈদগাঁও যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবককে অপহরণ করে বনের দিকে নিয়ে যায় মুখোশধারীরা। অপহরণের সময় ডাকাতিরও ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অপহরণ ঘটনার পর ঈদগাঁও থানার নবাগত ওসি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশ পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালায়, তবে কোনো সাফল্য মেলেনি।

স্থানীয়দের অভিযোগ, ঈদগাঁও-ঈদগড় সড়কে একের পর এক ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com