1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়েও রেহাই নেই ছাত্রলীগ নেতার; পুলিশের হাতে গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ১০:৪৩ এএম

সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা বিজয়। চট্টগ্রামে এমইএস কলেজ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানার জিইসির মোড় এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেপটিক ট্যাংকের ভেতর থেকে বিজয়কে গ্রেফতারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তবে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেছেন, বিষয়টি তার জানা নেই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জিইসি মোড় এলাকা থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ধাওয়া দেয়। ধাওয়ার কারণে বিজয় জিইসি মোড় এলাকায় অবস্থিত মেডিকেল সেন্টারের পাশে একটি ভবনের ছাদের সেপটিক ট্যাংকে আশ্রয় নেয়। পুলিশ ওখান থেকেই তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্যাংকের ভেতরে ঢুকে লুকিয়ে রয়েছেন তিনি। তার বুক থেকে শরীরের ওপরের অংশ দেখা যাচ্ছে। এক পুলিশ সদস্য তাকে (বিজয়) আস আস বলে ডাকতে শোনা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে চলতেন। ছাত্রলীগের কোনো পদ-পদবিতে ছিলেন না বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, বিজয় নামে কোনো ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com