1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির ৩১ অক্টোবর এইচএসসির পরীক্ষার ফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী উখিয়া ভূমি অফিসে নিয়ম নয়, অবৈধ ‘লেনদেনেই’ সেবা! ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসে আগুন, ১৪ ঘণ্টা ধরে জ্বলছে; ঘটনাস্থলে বাপেক্সের বিশেষজ্ঞ দল পল্টনে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের আটক ১৪ কর্মী তিন দিনের রিমান্ডে চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা ইসমাইল ১০ দিন পর টুপটুপ রিসোর্টে মিলল ছাত্রদল নেতার স্ত্রী শিক্ষিকা মুক্তার মরদেহ এনসিপি নেতার অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশ, জুমবাংলার সম্পাদকের বিরুদ্ধে মামলা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতার ভিডিও ভাইরাল

উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ১০:২২ পিএম

কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না কোর্টবাজার এলাকার এমআর মোটরস গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোহাম্মদ হাসান নিজেকে সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ভুয়া পরিচয়পত্র দেখান। পরে ওই পরিচয় ব্যবহার করে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) উখিয়া থানায় মামলা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com