1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারসহ সারাদেশে ২০৮৯১ কারবারির আধিপত্য ২৮ এপ্রিল থেকে তীব্র লোডশেডিং কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ১ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার উখিয়া থানার ‘মালখানা’ যেন টাকার খনি, কারবারিদের হাতেই যায় জব্দকৃত ইয়াবা ! কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূলহোতা সাজ্জাদ র‍্যাবের জালে আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না : ইসহাক সরকার শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার

কক্সবাজারে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১২:১৬ পিএম

কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জুন-২০২৫ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে কক্সবাজার সদর থানাধীন উত্তরন মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলা পুলিশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র ও ফেস ডিটেকশন ক্যামেরায় যাচাইকালে ছবির সঙ্গে তথ্যের গরমিল ধরা পড়ে।

আটককৃত ভুয়া পরীক্ষার্থীর নাম মুহিদ আল কাদের (২০)। তিনি উখিয়ার গৌজঘোনা এলাকার শাহ ইউনুসের ছেলে। তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিদ আল কাদের স্বীকার করেছে যে, আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীর ছদ্মবেশে পরীক্ষায় অংশ নিতে এসেছিলো। ফেস ডিটেকশন ক্যামেরায় তার মুখাবয়ব না মেলায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে বিষয়টি বেরিয়ে আসে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com