1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারের ঈদগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ৮:৪৮ এএম

কক্সবাজারের ঈদগাঁও থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ফরিদা ইয়াসমিন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী ওসি মো. মছিউর রহমানের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা ও সদস্যরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী ওসি দায়িত্ব হস্তান্তর করে তার আগামীর কর্মজীবনের সফলতা কামনা করেন।

নতুন ওসি ফরিদা ইয়াসমিন দায়িত্ব গ্রহণ শেষে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, ফরিদা ইয়াসমিন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে দুই দফা আফ্রিকার মালি ও কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এই পুলিশ কর্মকর্তা সম্প্রতি ঈদগাঁও থানায় পদায়ন হলেন।

অন্যদিকে কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিদায়ী ওসি মো. মছিউর রহমান শনিবার কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে যোগদান করবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com