1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কক্সবাজারে ৩৫ হাজার টাকায় সন্তান বিক্রি করলেন বাবা, অর্ধ লক্ষ টাকায় উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ৯:০২ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সদ্য ভূমিষ্ঠ পাঁচ দিনের এক যমজ সন্তানের একজনকে ৩৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন এক বাবা। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ৫০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, শিশুটি মায়ের গর্ভে থাকাকালীনই তার বাবা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের শাহজাহান নামে এক ব্যক্তির সাথে সন্তান বিক্রির চুক্তি করেন। গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে ওই নারীর যমজ ছেলে সন্তানের জন্ম হয়। এরপর গত ১৩ সেপ্টেম্বর মায়ের অগোচরে চুক্তি অনুযায়ী যমজদের একজনকে ৩৫ হাজার টাকার বিনিময়ে শাহজাহানের হাতে তুলে দেন বাবা।

ঘটনার পর মা বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ছুটে যান। তাদের সহযোগিতায় ক্রেতা শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাহার ইকবাল দোদুল ও ইউপি সদস্য নুরুল ইসলামের মধ্যস্থতায় ৫০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শিশুটির বাবা ও মা চরম দারিদ্র্যের মধ্যে দিনযাপন করেন। তবে দারিদ্র্যের কারণে একজন বাবার এমন সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com