1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ২:০৬ এএম

কক্সবাজারের চকরিয়ায় তানজিমা তাবাচ্ছুম শিমা নামের এক নারী পাচার চক্রের সদস্যকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল)কক্সবাজারের কলাতলী লাইট হাউস এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত শিমা চকরিয়া উপজেলার লক্ষ্যার ইউনিয়নের জামাল উদ্দিনের কন্যা।

থানা সুত্রে জানা যায়,চকরিয়া সাহারবিলের প্রবাসী শাহা আলমের মাদ্রাসা পড়ুয়া কন্যা জন্নাতুল নাঈম (১৩) গেলো ২৮ এপ্রিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা হতে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় সাধারণ ডায়েরী রুজু করা হয়।নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

এক পর্যায়ে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে আটককৃত শিমার ভাড়া বাসা থেকে ভিকটিম জন্নাতুল নাঈম কে উদ্ধার করতে সক্ষম হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-আটককৃত নারী পাচার চক্রের সাথে জড়িত। তারা অপ্রাপ্তবয়স্কা ছাত্রীদের প্রলোভন দেখিয়ে অপহরণ করে পতিতাবৃত্তির উদ্দেশ্যে ব্যবহার বা বিক্রয় করে থাকে।এ বিষয়ে থানায় মামলা রুজু হয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com